নরসিংদীতে সুতা কারখানায় আগুন

Date:

নরসিংদীর শিলমান্দীতে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ‘এন আর স্পিনিং মিলে’ আগুনের সূত্রপাত ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মো. রফি। 

তিনি বলেন, স্থানীয়রা প্রথমে মিলের তুলা রাখার অংশ থেকে আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ও নরসিংদী সদরের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা লাগে। পরে পলাশ থেকে আরও দুটি ইউনিট অংশ নেয়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।

Popular

More like this
Related

অর্থ লুটে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা করেন মোরসালিন: পুলিশ

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার...

আর্সেনালকে চমকে দিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিল ইউনাইটেড

রুদ্ধশ্বাস লড়াইয়ে লিগে শীর্ষে থাকা আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে...

ওসমান হাদি এভারকেয়ারে

গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর...

আর্সেনালকে হারিয়ে ক্যারিক বললেন, ‘পা মাটিতেই আছে’

ম্যানচেস্টার ইউনাইটেডে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার পর মাইকেল ক্যারিককে ঘিরে...