নরসিংদীতে জেল পলাতক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

Date:

নরসিংদীর রায়পুরা উপজেলায় জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপু আহমেদকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার উপজেলার মরজাল ইউনিয়নের একটি স’মিলের ভেতরে তার মরদেহ পাওয়া যায়।

নিহত অপু আহমেদ একই ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং নরসিংদী জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী কারাগারে দুর্বৃত্তরা হামলা চালালে অপু সেখান থেকে পালিয়ে যায়। পলাতক থাকলেও তার নিয়মিত এলাকায় যাতায়াত ছিল। আজ সকালে স’মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আমাদের প্রাথমিক অনুমান, অন্য অপরাধীদের সঙ্গে বিরোধ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

নিহত অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানান ওসি।

Popular

More like this
Related

আচরণবিধি লঙ্ঘন: নুরকে ইসির কারণ দর্শানোর নোটিশ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও...

চৌদ্দগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১২

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে বিএনপি ও...

ভাইকে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই ১৫ বছর পর গ্রেপ্তার

বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিন...

প্রচারে নতুন মাত্রা ‘জাকিরের বিদেশি বউ’

কুষ্টিয়া-৩ (সদর) আসনের গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোটারদের কাছে স্বামীর...