ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
চুক্তির মেয়াদ শেষের প্রায় নয় মাস আগেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।
আজ রোববার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ফয়সাল মাহমুদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।’
প্রজ্ঞাপনে এই চুক্তি বাতিলের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
ফয়সাল মাহমুদ ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের চুক্তিতে এই পদে নিয়োগ পেয়েছিলেন। সেই অনুযায়ী ২০২৬ সালের ২৩ নভেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল।
এমন সময় নয়াদিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল করা হলো যখন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি।