নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে

Date:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে সদ্য নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মধ্যে বৈঠক চলেছে।

আজ সোমবার বিকেল ৩টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, এবং উপদেষ্টা পরিষদের সদস্য মাহাদি আমিন।

ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একাধিক কর্মকর্তাও আছেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটন ডিসিতে শপথ গ্রহণের দুই দিন পর গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান।

Popular

More like this
Related

এবারই প্রথম ভোট দেবে মানতা সম্প্রদায়

নদীতে ভাসমান জীবনযাপন করা মানতা সম্প্রদায়ের কিছু মানুষ এবছর...

ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাসীদের মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ও হামিরদী ইউনিয়নের কয়েকটি গ্রামের...

খসড়া জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের দুটি খসড়াকে...

অন্য এলাকার কেউ যেন ভোট না দিতে পারে, সতর্ক থাকবেন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন সবাইকে সতর্ক...