নতুন ‘সুপারগার্ল’ মিলি অ্যালকক

Date:

বড় পর্দায় ৪২ বছর আগে প্রথমবারের মতো এসেছিল অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্টি করা এই চরিত্র। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া প্রথম ‘সুপারগার্ল’ সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ হিসেবে নির্মিত হয়েছিল। তবে মুক্তির পর এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল সিনেমাটি। 

সেই ব্যর্থতা নারী সুপারহিরোদের সিনেমার ভবিষ্যৎ একরকম অন্ধকারেই ঠেলে দিয়েছিল। তবে দেরিতে হলেও আবারও আশার আলো জেগেছে। পর্দায় আসছে নতুন ‘সুপারগার্ল’। 

আগামীকাল ২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি ইউনিভার্সের সিনেমা। এর জন্য বাংলাদেশের দর্শকদেরও অপেক্ষা করতে হবে না। একই দিনে এটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে।

ক্রেইগ গিলেস্পি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি অ্যালকক, ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট, জেসন মোমোয়া প্রমুখ।

২০২৫ সালে জেমস গানের ‘সুপারম্যান’ সিনেমায় সুপারগার্ল চরিত্রটিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল। ওইটুকু সময়েই দর্শকের মনে দাগ কাটে চরিত্রটি। এবার সেই সুপারগার্ল হিসেবে পর্দায় আসছেন মিলি অ্যালকক। তিনি এর আগে ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে কিশোরী ‘টারগারিয়েন’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। তবে এবার পরিচালনার দায়িত্বে নেই জেমস গান। ক্যামেরার পেছনে আছেন ক্রেইগ গিলেস্পি। এর আগে ‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’র মতো আলোচিত সিনেমা বানিয়েছেন তিনি।

Popular

More like this
Related

টেলিভিশন টকশো-সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করবে, এগুলো নিয়ে ভাবতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষদের...

পোপের কাছে যেভাবে ধরাশায়ী ট্রাম্প

বিশ্বরাজনীতির মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানো নতুন...

পিংক বাসের শহর ও গ্রামে খাসি খাওয়া বর

দেশে যাত্রা শুরু করেছে গোলাপি রঙের বাস। এই খবর...

জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে দেশে রেমিট্যান্স...