ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

Date:

গান পরিবেশনকালে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনকালে ধর্ম অবমাননা করেছেন আবুল সরকার।

ওই মামলায় আজই তাকে মাদারীপুর থেকে আটক করে ডিবি পুলিশ। বিকেলে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনুর ইসলাম বলেন, ‘বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।’

Popular

More like this
Related

র‍্যাঙ্কিংয়ে আট ধাপ পেছালেন আফিদা, ঋতুপর্ণারা

নারী ফুটবলে জাগরণের পর র‍্যাঙ্কিংয়েও সুফল পেয়েছিলো বাংলাদেশ। তবে...

ভুটানের সঙ্গে স্বাস্থ্য ও ইন্টারনেট সংক্রান্ত ২ সমঝোতা স্মারক সই

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে দেশটির সঙ্গে...

যুক্তরাষ্ট্র ‘কর্তৃত্ববাদী’ শাসনের দিকে ঝুঁকছে: হিউম্যান রাইটস ওয়াচ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী দেশে পরিণত করছেন বলে...

খেলোয়াড়রা তাদের সর্বস্ব ঢেলে দিয়েছে: আলোনসো

ম্যানচেস্টার সিটির কাছে হারলেও দলকে দোষারোপ করার বদলে লড়াকু...