দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী

Date:

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘দ্বিতীয় যমুনা সেতুর জন্য সম্ভাব্য যে অ্যালাইনমেন্টগুলো বিবেচনায় রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা।’

‘আরেকটি অ্যালাইনমেন্ট হলো গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাটঅথবা অন্য কোনো উপযুক্ত করিডোর।’

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার উল্লেখ করে রবিউল আলম বলেন, ‘সম্ভাব্যতা সমীক্ষার পর অ্যালাইনমেন্ট চূড়ান্ত করা হবে।’

‘বিদ্যমান সেতুটি ৪ লেনবিশিষ্ট ও সরু হওয়ায় বিভিন্ন সময়ে যানজট সৃষ্টি হয়। এটি নিরসনের জন্য যমুনা নদীর ওপর একটি বিকল্প সেতু নির্মাণ প্রয়োজন। এ জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে,’ মন্ত্রী আরও যোগ করেন। 

Popular

More like this
Related

বেড়েছে আদা-রসুন-পেঁয়াজের দাম, কমেছে ক্রেতা

এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ...

জনপ্রিয় হওয়ার আগে আইয়ুব বাচ্চুর যেসব গান

বাংলা ব্যান্ড সংগীতে আইয়ুব বাচ্চু এক অসামান্য নাম। যাদের...

আর্জেন্টিনার নীল জার্সির ‘কুসংস্কার’ নিয়ে যা বললেন ইংল্যান্ড কোচ

আটলান্টার সেমিফাইনালে যখন ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা,...

৪০ বছর আগে কী ঘটেছিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে?

সময়টা ১৯৮৬ সাল। সেই বছরের ২৬ এপ্রিলের রাত আজও...