দোহায় মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকা খালি করছে কাতার

Date:

কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দোহার মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসরত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে তাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর কাতার ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো শুরু করে।

এরমধ্যে সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এই হামলার ঘটনার পর কাতার মার্কিন দূতাবাসের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে।

মধ্যপ্রাচ্য থেকে অনেক ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়া সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহে মার্কিন নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্য ত্যাগ করার জন্য একটি সতর্কবার্তা জারি করেছে।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্দানে থাকা মার্কিন নাগরিকদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে তোড়জোড় চালাচ্ছে মার্কিন সরকার। একই সঙ্গে অন্য কোথাও আটকে পড়া নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটের টিকিট বুকিংয়ে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তাদের প্রায় ১৭ হাজার ৫০০ নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়েছেন।

Popular

More like this
Related

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...

যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকার একটি দেয়ালে আবারও দেখা...

সানিক্স কাপ খেলতে জাপান যাচ্ছে বিকেএসপি ফুটবল দল

সানিক্স কাপ আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করতে যাচ্ছে...