দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

Date:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় কাতারে আটকে পড়া মোট ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ট্রানজিটে থাকা যাত্রী ও দূতাবাসের কর্মীরাও ছিলেন।

রাগীব সামাদ বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না। তাই বাংলাদেশ সরকার কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।
 

Popular

More like this
Related

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। বৃষ্টি নামার...

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও তার প্রশাসনের যত বিভ্রান্তিকর বক্তব্য

ইরানের সঙ্গে যুদ্ধের প্রায় দুই সপ্তাহ হলেও মার্কিন প্রেসিডেন্ট...

পিংক ফ্লয়েডের ‘ব্ল্যাক স্ট্র্যাট’ গিটার রেকর্ড ১৪.৬ মিলিয়ন ডলারে বিক্রি

ব্রিটিশ প্রগ্রেসিভ রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’ এর জনপ্রিয় সব...

বৃষ্টির পর নতুন টার্গেট পেল বাংলাদেশ

বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর...