দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ আজ

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আজ মঙ্গলবার ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ও বিকেল দুই ভাগে এই সংলাপের কথা রয়েছে।

গতকাল সোমবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক এ তথ্য জানান।

আশাদুল হক জানান, ইসির চলমান সংলাপের অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ৪০টি এবং দুপুর ২টা থেকে ৪১টিসহ মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মতবিনিময় সভা হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে উপস্থিত থাকবেন।

জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনে লক্ষ্যে এরইমধ্যে রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, নারীনেত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেছে ইসি। গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই সেশনে অন্তত ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপ অনুষ্ঠিত হয়। 

Popular

More like this
Related

মোস্তাফিজকে ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর

শেষ পর্যন্ত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত...

সাগর থেকে লাফিয়ে উঠলো ইলিশ, খালি হাতেই ধরা গেল ৩ মণ

বঙ্গোপসাগরে চলমান লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ লাফিয়ে উঠলো ঝাঁকে...

অভিযোগের পর কলিকে সাময়িক বরখাস্ত শুটিং ফেডারেশনের

জাতীয় দলের শুটার কামরুন্নাহার কলিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ...

নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জে বাউলদের ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার...