দুর্নীতির মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

Date:

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, দুদকের দায়ের করা এই মামলায় পৃথক দুটি ধারায় সম্রাটকে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বিচারক উল্লেখ করেন, একটি ধারার সাজা ভোগ করার পর অন্য ধারার সাজা শুরু হবে।

২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আলোচনায় আসেন। পরে ওই বছরই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ রায় ঘোষণা করা হলো। সম্রাট এখনো পলাতক।

 

Popular

More like this
Related

২০২৫ সালে বিশ্বে ১২৯ সংবাদকর্মী নিহত, দুই-তৃতীয়াংশের জন্য ইসরায়েল দায়ী: সিপিজে

বিশ্বব্যাপী সংঘাত ও দমন-পীড়নের মধ্যে ২০২৫ সাল সাংবাদিকদের জন্য...

বেনফিকার বিপক্ষে নেই এমবাপে

ইউরোপের মঞ্চে নামার আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ।...

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭

মিয়ানমারের রাখাইনে একটি গ্রামের বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায়...

বিএনপির অনেক ‘জুলাই যোদ্ধা’ বঞ্চিত হয়েছেন: প্রতিমন্ত্রী ইশরাক

বিএনপির রাজনৈতিক পরিচয়ের কারণে আগের সরকারের আমলে অনেক ‘জুলাই...