দুবাই থেকে দেশে ফিরলেন আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি

Date:

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে তারা আজ একটি ফ্লাইট পরিচালনা করেছেন।

তিনি বলেন, আটকে পড়া ৩৭৮ বাংলাদেশিকে নিয়ে একটি ফ্লাইট আজ সকাল ৭টা ১১ মিনিটের দিকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে।

দ্বিতীয় বিশেষ ফ্লাইট বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একই ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টায় আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।

বিশেষ ফ্লাইটগুলো এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হচ্ছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস এবং এয়ার ইন্ডিয়াসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

ভ্রমণের ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ বা শেষের পথে থাকা বাংলাদেশি যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Popular

More like this
Related

ঝিনাইদহে পাম্পে তেল নিতে আসা ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা

শনিবার ঝিনাইদহ সদর এলাকায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...