দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা

Date:

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার রাতে দেশটির জিম্বাবুয়ে সীমান্ত লাগোয়া লিমপোপো শহরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোরাইল গ্রামের আমিনুল ইসলাম সিদ্দিক (৪৫) বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে তার পরিবার।

পরিবারের সূত্রে জানা যায়, আমিনুল প্রায় ১৫ বছর আগে জীবিকার উন্নতির জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।
তিনি জিম্বাবুয়ে সীমান্তবর্তী লিমপোপো শহরে ‘আকাশ সুপারশপ’ নামে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করতেন।

শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে খুব কাছ থেকে মাথায় ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

আমিনুল এক ছেলে ও দুই মেয়েসহ স্ত্রীকে রেখে গেছেন।

নিহতের চাচাতো ভাই মিল্টন সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে এক সপ্তাহের মধ্যেই আমিনুলের মরদেহ বাংলাদেশে আনা হবে।’

যোগাযোগ করা হলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ বিষয়ে এখনো পুলিশ কোনো তথ্য পায়নি।’

Popular

More like this
Related

অর্থ লুটে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা করেন মোরসালিন: পুলিশ

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার...

আর্সেনালকে চমকে দিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিল ইউনাইটেড

রুদ্ধশ্বাস লড়াইয়ে লিগে শীর্ষে থাকা আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে...

ওসমান হাদি এভারকেয়ারে

গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর...

আর্সেনালকে হারিয়ে ক্যারিক বললেন, ‘পা মাটিতেই আছে’

ম্যানচেস্টার ইউনাইটেডে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার পর মাইকেল ক্যারিককে ঘিরে...