‘তেহরান ও আশপাশের ৫ তেল স্থাপনায় হামলা’

Date:

ইরানের রাজধানী তেহরান ও আশপাশের পাঁচটি তেল সংক্রান্ত স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে চারজন নিহত হয়েছেন।

আজ রোববার ইরানের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।

ইরানি তেলজাত পণ্য বিতরণ সংস্থার প্রধান নির্বাহী কেরামত ভেইস্কারামি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, গত রাতে তেহরান ও আলবোরজে চারটি তেল ডিপো এবং একটি পেট্রোলিয়াম পণ্য পরিবহন কেন্দ্রে শত্রুপক্ষ বিমান হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমাদের চার কর্মী নিহত হয়েছেন, যার মধ্যে দুইজন তেল ট্যাংকারচালক ছিলেন। স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, তেহরানে রাতভর আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। সকালেও পুরো শহর ধোঁয়ার অন্ধকারে ঢেকেছিল।

স্থানীয়রা জানিয়েছেন, বাতাসে এখনো পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে।

ভেইস্কারামি বলেছেন, ইরানের তেল ডিপোগুলোতে যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুত আছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। এ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।

হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

Popular

More like this
Related

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ভার তারেক রহমানের ওপর: চিফ হুইপ

ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দল স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়নের...

সংসদ অধিবেশন কাল, যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বেশ...

হরমুজ প্রণালিতে আরও এক কার্গো জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে আরও একটি কার্গো জাহাজে হামলা হয়েছে বলে...

সংসদের প্রথম অধিবেশনে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায়...