তেহরানে প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১

Date:

ইরানের রাজধানী তেহরানে দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি সরকারপন্থি সমাবেশস্থলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

‘কুদস দিবস’ উপলক্ষে আজ শুক্রবার আয়োজিত এ সমাবেশের পাশেই বিকট শব্দে বিস্ফোরণ হয় বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ইতোমধ্যে জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় পশ্চিম ও মধ্য ইরানের ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সরকারপন্থি সমাবেশে জনতা পতাকা হাতে ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দিচ্ছিল। পাশেই বিস্ফোরণ হয় এবং এতে অন্তত একজন নিহত হয়েছেন।

রমজানের শেষ শুক্রবার ‘কুদস দিবস’ উপলক্ষে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। 

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘এ হামলা শত্রুদের ভয় আর হতাশার বহিঃপ্রকাশ। যারা শক্তিশালী তারা কখনোই মিছিলে বোমা হামলা চালায় না। এটা স্পষ্ট যে তারা (শত্রুরা) ব্যর্থ হয়েছে।’

সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। 
ইরানি গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফুটেজে দেখা গেছে, বিচার বিভাগের প্রধান ভাষণ দেওয়ার সময় অদূরে একটি বিস্ফোরণ ঘটে।

Popular

More like this
Related

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। বৃষ্টি নামার...

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও তার প্রশাসনের যত বিভ্রান্তিকর বক্তব্য

ইরানের সঙ্গে যুদ্ধের প্রায় দুই সপ্তাহ হলেও মার্কিন প্রেসিডেন্ট...

পিংক ফ্লয়েডের ‘ব্ল্যাক স্ট্র্যাট’ গিটার রেকর্ড ১৪.৬ মিলিয়ন ডলারে বিক্রি

ব্রিটিশ প্রগ্রেসিভ রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’ এর জনপ্রিয় সব...

বৃষ্টির পর নতুন টার্গেট পেল বাংলাদেশ

বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর...