তেল-গ্যাস নিতে অসংখ্য খালি ট্যাংকার যুক্তরাষ্ট্রে আসছে: ট্রাম্প

Date:

তেল ও গ্যাস বোঝাই করতে বিপুল সংখ্যক খালি ট্যাংকার বর্তমানে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টে এ দাবি করেছেন তিনি।

তিনি লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় বড় খালি ট্যাংকারের বিশাল বহর এখন যুক্তরাষ্ট্রের দিকে আসছে—এখান থেকে বিশ্বের সবচেয়ে ভালো ও “সবচেয়ে উন্নত” তেল ও গ্যাস নিতে।’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমাদের কাছে পরবর্তী দুটি বৃহত্তম তেল অর্থনীতির সম্মিলিত মজুদের চেয়েও বেশি তেল রয়েছে এবং আমাদের তেলের গুণমানও অনেক উন্নত।’

যুক্তরাষ্ট্র এই তেল ও গ্যাস দ্রুত সরবরাহ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন ট্রাম্প।

এর আগে, আরেকটি পোস্টে হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়া ট্যাংকারের বহর ট্র্যাক করা ম্যাপের ছবি পোস্ট করেন ট্রাম্প।

সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই বার্তার সঙ্গে ইরানের চলমান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বা সেটি কার্যত বন্ধ করে দেওয়ার কোনো সরাসরি যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তবে তেলের বাজারে মার্কিন আধিপত্য দেখাতেই ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Popular

More like this
Related

যেভাবে তথ্য সুরক্ষিত করেও ব্যাংকিং কাজ সহজ করবে এআই

এআই থেকে সবচেয়ে বেশি লাভবান হবে কারা? এন্টারপ্রাইজ আর...

মেসি ২০, এমবাপে ১৯: কে হবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা?

ফুটবল বিশ্বকাপ কি এক অবিস্মরণীয় ইতিহাসের চূড়ায় দাঁড়িয়ে? ২০২৬...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

২০২৫-২৬ অর্থবছরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম...

গ্রামে, ঢাকায় ও বিদেশে কাটছে তারকাদের ঈদের ছুটি

ঈদের সময়টা অনেকেই নিজেদের মতো করে ছুটি কাটান তারকারা।...