তেলের মজুত কত, এপ্রিল কীভাবে কাটবে জানালেন মন্ত্রী

Date:

দেশে তেলের কী পরিমাণ মজুত আছে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘সরকার সম্ভাব্য সব উৎস খুঁজে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।’

তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন ডিজেল, ১০ হাজার ৫০০ টন অকটেন ও ১৬ হাজার টন পেট্রোল মজুত আছে।

এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল, ৭১ হাজার ৪৪৩ টন অকটেন ও ৩৬ হাজার টন পেট্রোল আমদানি করা হবে বলেও জানান তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সেচ কার্ডের মতো কৃষি কার্ড দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পরিমাণ, দণ্ড ও মামলা দায়েরের তথ্য তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ।

Popular

More like this
Related

লিঙ্গ-বৈষম্য: ‘টি-বয়’ টেস্ট

কিছুদিন আগে একটি বহুজাতিক কোম্পানিতে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন আমার...

আগামীকাল শনিবার খোলা থাকবে ব্যাংক

ঈদুল আজহা উপলক্ষে লেনদেন সহজ করতে আগামীকাল শনিবার ২৩...

ট্র্যাকের বিষণ্ণ শূন্যতা: হারিয়ে যাচ্ছে নারী অ্যাথলেটদের পদধ্বনি?

রোববার ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে দ্বিতীয় হয়েছেন...

অস্ট্রেলিয়ায় ২ নাটকের শুটিংয়ে তাহমিনা সুলতানা মৌ

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয়...