তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

Date:

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ২টার দিকে তেজগাঁও সাউদান গ্রুপ কোম্পানির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি মুগদা মান্ডা মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মৃত হযরত আলী।

নিহতের বোন জামাই মো. সাদ্দাম হোসেন জানান, রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুককে সঙ্গে করে ঘুরতে বেরিয়েছিলেন। রাত ২টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ইমনের মরদেহ শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পথচারীরা গুরুত্বর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেজগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই তরুণ নিহত হয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।

 

 

Popular

More like this
Related

সৌদি আরবের পাইপলাইনে দিনে ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন বর্তমানে পূর্ণ...

মধ্যপ্রাচ্যে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে ইতোমধ্যে ১০ বছর...

একদুয়ারিয়ার গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকরা

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রামে গত তিন বছরে অন্তত...

হাতে স্কুলব্যাগ, নিহত শিশুদের স্মরণে ইরানের ব্যতিক্রমী শ্রদ্ধা

মাঠে ফুটবল, কিন্তু হৃদয়ে গভীর শোক, এমন আবহেই ম্যাচ...