তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৭.৩ ডিগ্রিতে, উত্তরে শীতে জনজীবন বিপর্যস্ত

Date:

উত্তরের জেলাগুলোতে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলাগুলো। গত ছয় দিনে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ থেকে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। উল্লেখযোগ্য হারে কমে গেছে রিকশাচালক ও দিনমজুরদের আয়ও।

ঠাকুরগাঁও পৌরসভার কালিবাজার এলাকায় রাতে ট্রাকে মালপত্র তোলার সময় ২৫ বছর বয়সী শ্রমিক নিরঞ্জন রায় বলেন, ‘উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাসে গত এক সপ্তাহ ধরে কাজ করা কঠিন হয়ে পড়েছে। শীতে হাত-পা জমে যাওয়ার জোগাড়।’

পঞ্চগড় শহরের রেস্তোরাঁকর্মী নাসিম (৪৫) বলেন, ‘বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত ডিউটি। গত কয়েক দিনের শীতে কাজ চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে।’

আজ উত্তরের অন্যান্য জেলার মধ্যে ঠাকুরগাঁওয়ে ৮.১, নীলফামারীর ডিমলায় ১০, কুড়িগ্রামের রাজারহাটে ৯.৮, রংপুরে ১০.২ এবং দিনাজপুরে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Popular

More like this
Related

নির্বাচনী দায়িত্ব পালনে মৃত ২ শিক্ষকের নামে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে সহকারী প্রিসাইডিং...

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির...

কর্মস্থল ত্যাগের আগে পুলিশ ইউনিট প্রধানদের অনুমতি নেওয়ার নির্দেশ

কর্মস্থল ত্যাগ করার আগে পুলিশ ইউনিট প্রধানদের অবশ্যই মহাপরিদর্শকের...

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় নোংরা পানি ও ডিম নিক্ষেপ

ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয়...