তুরস্কে বড়দিনে হামলার হুমকি, আইএস সন্দেহে গ্রেপ্তার ১১৫

Date:

তুরস্কে বড়দিন ও বছর শেষের ছুটিতে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ইসলামিক স্টেটের (আইএস) ১১৫ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ইস্তাম্বুলের প্রধান কৌসুলির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। 

ইস্তাম্বুলের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘বড়দিন ও নববর্ষ উদযাপনের সময় জঙ্গি সংগঠন আইএসে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৌসুলির কার্যালয় থেকে ১৩৭ ব্যক্তিকে আটকের নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে ১১৫ ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) দীর্ঘ সীমান্ত আছে। সেখানে আইএসের মতো একাধিক কট্টর সংগঠন দীর্ঘদিন ধরে সক্রিয়।

ডিসেম্বরের এক হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়। ওই হামলার জন্য আইএসকে অভিযুক্ত করেছে কর্তৃপক্ষ।

 

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকে আগুন দিয়েছে...

টিএসসিতে কাল থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র’

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার ও বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর...

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া বৈধ নাকি অবৈধ

যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক...

মুমিনুল সেঞ্চুরি হাতছাড়া করার পর ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

লাঞ্চের আগেই লিড হয়ে গিয়েছিলো পাঁচশোর ছুঁইছুঁই। ইনিংস ঘোষণা...