তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

Date:

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনার কথা জানা গেছে।

বিয়ের এক বছরের মাথায় তাদের এই বিচ্ছেদের সম্ভাবনার কথা জানা গেল।

গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন বলে জানা গেছে।

যোগাযোগ করা হলে আজ শনিবার তাহসান খান দ্য ডেইলি স্টারকে বলেন, গত কয়েকমাস ধরে আমরা আলাদা থাকছি। বিস্তারিত পরে সময় এলে বলব।

২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

Popular

More like this
Related

কিয়েভে হামলা প্রমাণ করে রাশিয়া শান্তি চায় না: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার ভোরে কিয়েভে রাশিয়ার...

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টুকে জয় উৎসর্গ শমিতের

শেখ মোরসালিনের শুরুর দিকে করা দারুণ গোল ধরে অসাধারণ...

রাস্তা বন্ধ রেখে যাতায়াত করা সেই জিএমপি কমিশনার বরখাস্ত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মো. নাজমুল করিম...

‘শাস্তি’ সিনেমার চরিত্র নিয়ে ভীষণ রোমাঞ্চিত: পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'শাস্তি'...