তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

Date:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা আমন্ত্রণপত্রটি তারেক রহমানের হাতে তুলে দেন।

১৬ ফেব্রুয়ারি সই করা চিঠিতে মোদি লিখেছেন, ‘আপনাকে, ডা. জোবাইদা রহমান এবং আপনার কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান মোদি।

চিঠিতে তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও নেতৃত্বের প্রতি বিশ্বাসের প্রতিফলন। একই সঙ্গে এটি দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ম্যান্ডেট।

মোদি আরও বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে।

দুই দেশের উন্নয়ন অগ্রাধিকার একই হওয়ায় ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন মোদি।

চিঠিতে তিনি বলেন, দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করতে পারে। পাশাপাশি নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিতেও কাজ করতে পারে।

সবশেষে মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত...

স্মৃতিসৌধে শ্রদ্ধা, জিয়াউর রহমানের কবর জিয়ারতসহ প্রধানমন্ত্রীর যত কর্মসূচি কাল

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল বুধবার...

আইরির ঝড়ে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল নেপাল

আইরির ঝড়ে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল নেপালআঁটসাঁট বল...

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান...