তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক কারাগারে

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার তাকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আটকের পর আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত একেএম শহীদুল ইসলাম গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উপাধ্যক্ষ বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে শাহবাগে শরিফ ওসমান হাদির কবরের কাছে গিয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ বলে চিৎকার করেন একেএম শহীদুল ইসলাম।

ওসি মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে থাকা বিএনপিকর্মীরা সেসময় ওই কথা শুনে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।’

ওসি আরও বলেন, ‘ওই ব্যক্তি সবার সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আপত্তিকর কথা বলছিলেন। বিএনপির কর্মীরা তাকে আটক করে আমাদের হাতে তুলে দেওয়ার পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।’

এদিকে একেএম শহীদুল ইসলামকে মুক্তি দিতে আহ্বান জানিয়েছে বিএনপি।

শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। 

এতে আরও বলা হয়, নিজের মতপ্রকাশের কারণে একেএম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো ঠিক হয়নি। তাই অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি।

Popular

More like this
Related

জকসু নির্বাচন: শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত...

দয়াগঞ্জ-জুরাইন সড়ক: একসময়ের ব্যস্ত পথে এখন বিশৃঙ্খলা আর আবর্জনা

মাত্র চার-পাঁচ বছর আগেও দয়াগঞ্জ মোড় থেকে জুরাইন রেলগেট...

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের জেলা নওগাঁয় ৬ এর ঘরে নেমেছে তাপমাত্রা। আজ...

উত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলা...