তামিলনাড়ুর আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২০

Date:

ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যের একটি আতশবাজি কারখানা অগ্নি দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ছয় ব্যক্তি। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে আজ রোববারের এই ঘটনা সম্পর্কে জানা গেছে। 

স্থানীয় পুলিশ প্রধান এন. শ্রীনাথা এএফপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। 

তামিলনাড়ুর ভিরুধুনগর জেলার একটি নিবন্ধিত আতশবাজি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ প্রধান জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনো ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। 

ভারতের শিল্প কারখানাগুলোতে এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটে থাকে। মূলত, নিরাপত্তা নিশ্চিতের মানদণ্ড মেনে না চলার প্রবণতাই এর জন্য দায়ী। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন।  

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে.স্টালিন এক্স বার্তায় এই দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যা দেন এবং নিহতদের জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেন। 

এ সপ্তাহেই ভারতে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটলে ২০ জনেরও বেশি মানুষ নিহত হন। 

গত মাসে ভারতের পশ্চিমাঞ্চলে অপর এক আতশবাজি কারখানায় দুর্ঘটনায় ১৭ জন নিহত হন।  

Popular

More like this
Related

স্কুলের টাকায় হুইপ দুলুকে ধানের শীষের স্বর্ণের কোট-পিন উপহার

নাটোরের নলডাঙ্গায় একটি স্কুলের অনুষ্ঠানে সংসদের সরকারদলীয় হুইপ রুহুল...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল, চাপ কমবে তো?

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও পেনশন বাড়িয়ে নতুন জাতীয় বেতন-কাঠামো...

গ্যাস সংকটের অবনতির সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে ধস, বন্ধ অনেক শিল্পকারখানা

চতুর্থ সপ্তাহে গড়ানো গ্যাস সংকট গতকাল বৃহস্পতিবার আরও ভয়াবহ...

খেলোয়াড়েরা সবাই সুস্থ আছে, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত: নরওয়ে কোচ

ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে হুট করে ছড়িয়ে পড়ে,...