তানজিদের সেঞ্চুরিতে বাংলাদেশের তিনশো ছুঁইছুঁই পুঁজি

Date:

বেশ ভালো উইকেটে শতরানের উদ্বোধনী জুটির পর  দলকে টেনে নেন তানজিদ হাসান তামিম। আগ্রাসী ব্যাটিংয়ে সাত ছক্কায় করেন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। তার ব্যাটে তিনশো ছুঁইছুঁই পুঁজি পেয়েছে বাংলাদেশ। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ৫০ ওভার খেলে ৫ উইকেটে ২৯০ রান করেছে স্বাগতিকরা। ১০৭ বলে সর্বোচ্চ ১০৭ রান করেন তানজিদ। তাওহিদ হৃদয় করে  ৪৪ বলে ৪৮ রান। লিটনের ব্যাট থেকে ৫১ বলে আসে ৪১। 

তবে স্লগ ওভারে ব্যাট করায় লিটন ও হৃদয়ের কাছ থেকে আরেকটু দ্রুত রান আনার চাহিদা ছিলো দলের। সেটা তারা সেভাবে মেটাতে পারেননি। 

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের গোটা ইনিংস তানজিদময়। সাইফ হাসানকে নিয়ে সতর্ক শুরুর পর নিজের  চেনা ঢঙে এগিয়ে যান তিনি। আরেক পাশে সাইফ ধুঁকতে থাকলেও বড় বড় ছক্কায় চাপ বাড়তে দেননি তানজিদ। 

১০৫ রানের জুটিতে ৫৫ বলে ৩৬ করেন সাইফ। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া এই ব্যাটার নিজের জায়গা করলেন প্রশ্নবিদ্ধ।

দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে ৬৭ বলে যোগ করেন ৫৩ রান। লিটনের সঙ্গে ৪২ বলে আনেন ৩৬ রান। সালমান আলি আঘাকে ছক্কায় উড়িয়ে সেঞ্চুরির পর পরই অবশ্য বিদায় নেন তিনি। 

চতুর্থ উকেকেটে লিটন-হৃদয় জুটিতে আসে ৬১ বলে ৬৮ রান। তবে শেষ দশ ওভারে পর্যাপ্ত ঝড় তুলতে পারেননি তারা। বেশ ভালো অবস্থায় থেকেও তিনশো ছাড়াতে পারেনি বাংলাদেশ। 

টসের সময় নিজেদের বোলিং শক্তি বিবেচনায় ২৬০ রানকেই জেতার মতো পুঁজি বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। সেদিক থেকে বাংলাদেশ অধিনায়ক তৃপ্ত থাকতে পারেন।

Popular

More like this
Related

খিলক্ষেতে বিদ্যুতের তার বসাতে গিয়ে ৩ কর্মীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে মাটির নিচে বিদ্যুতের তার বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট...

শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

চরম ব্যাকফুটে থাকা অবস্থা থেকে সালমান আলি আঘার দারুণ...

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি, কুপিয়ে জখম

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে...

যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলের ৮২ কোটি ডলারের জরুরি সামরিক বাজেট অনুমোদন

ফেব্রুয়ারি মাসে শেষ দিনটিতে ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমন্বিত হামলা...