তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার

Date:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গত দেড় বছরে ২ হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি-দাওয়া জানানো হয়েছে। নায্য দাবিতে সবসময়ই সাড়া দিয়েছে সরকার এবং আলোচনা করে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে।’

কিন্তু এখন নির্বাচনমুখী সময় চলছে উল্লেখ করে দাবি-দাওয়া নির্বাচন পরবর্তী সরকারের কাছে জানানোর জন্য আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময়ের মধ্যে কেউ দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা নির্বাচনী পরিবেশ নষ্ট করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ার করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন,’নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করার দিকে মনোনিবেশ করছে সরকার। তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী এ পরিবেশ নিশ্চিতে কাজ করবে।’

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মাঠে থাকবে বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য, যা এ যাবৎকালে সর্বোচ্চ।

Popular

More like this
Related

গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

জুলাই অভ্যুত্থানের অন্যতম আইকন শরিফ ওসমান হাদির পরিকল্পিত ও...

মেলবোর্নে রিবাকিনা ঝড়, সাবালেঙ্কাকে হারিয়ে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন

রড লেভার অ্যারেনায় ঝড় তুললেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। শীর্ষ...

সংসদের সামনে হাদির জানাজা, ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার...

চেনা ধার হারিয়ে ফেলছেন? সমালোচকদের জবাব দিলেন রশিদ

ক্রিকেট বিশ্বে গত এক দশকে লেগ-স্পিনের সংজ্ঞাই বদলে দিয়েছেন...