ঢাবির মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব খেলার মাঠ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মাঠের ভূমিকা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে আদালত বলেছেন, বিশ্ববিদ্যালয়ের এসব মাঠ রক্ষায় কর্তৃপক্ষের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা একটি রিট আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মো. সোহরাওয়ার্দী ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

রায়ে আদালত পর্যবেক্ষণ দেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, সামাজিক যোগাযোগ এবং মানসিক বিষণ্ণতা দূরীকরণে খেলার মাঠ অপরিহার্য। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব মাঠ যথাযথভাবে সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মুরশিদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আনসুর রহমান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনিরুজ্জামান।

ঢাবির মাঠ দখল ও অব্যবস্থাপনার অভিযোগে রিটটি করা হয়েছিল ২০১২ সালে।

Popular

More like this
Related

গ্রিনল্যান্ড পেতে সেনা অভিযানের কথাও ভাবছেন ট্রাম্প?

গ্রিনল্যান্ডের দখল পেতে উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

তিন অ্যাসিস্টের সঙ্গে গোল, মেসি-ম্যাজিকে ফাইনালে মায়ামি

প্রথমার্ধে হেড থেকে নিজে জাল খুঁজে নিলেন আর্জেন্টাইন মহাতারকা...

স্বপ্নে চলছে ‘প্রতিদিন লাখোপতি’ ক্যাম্পেইন, হাজার টাকার কেনাকাটায় লাখ টাকা জেতার সুযোগ

দেশের নম্বর ওয়ান রিটেইল চেইন ব্র্যান্ড 'স্বপ্ন' গ্রাহকদের জন্য...

আফ্রিকায় সেনা-অভ্যুত্থান ‘ভাইরাসের মতো’ ছড়িয়ে পড়ছে?

পশ্চিমের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আফ্রিকায় সেনা-অভ্যুত্থান যেন 'ভাইরাসের মতো'...