ঢাকা-৬: নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ইসিতে অভিযোগ জামায়াত প্রার্থীর

Date:

ঢাকা-৬ আসনে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল মান্নান।

প্রতীক বরাদ্দের পর তিনি নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে গত ১৪ জানুয়ারি ইসিতে লিখিত অভিযোগ দেন বলে জানিয়েছেন।

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ইসিতে পাঠানো অভিযোগে আবদুল মান্নান বলেন, বর্তমান নির্বাচন অফিসগুলোর অবস্থান ও ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ নির্বাচন উপকরণের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

নির্বাচনী পরিবেশের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই জামায়াত প্রার্থী। তিনি বলেন, নির্বাচনী এলাকায় পেশিশক্তি ও অস্ত্র প্রদর্শনের মতো ঘটনাগুলোর কার্যকর সমাধান এখনও হয়নি।

পাশাপাশি নির্বাচনে কালো টাকার ব্যবহার একটি গুরুতর সমস্যা হিসেবে রয়ে গেছে। এসব বিষয় লিখিতভাবেই রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আবদুল মান্নানের অভিযোগ, ঢাকা-৬ আসনের সব থানা পর্যায়ের নির্বাচন অফিস বর্তমানে একটি ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে এবং এর মালিকানা বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বলে দাবি করেন তিনি।

একই ভবনে ব্যালট পেপার, অমোচনীয় কালি ও অন্যান্য সংরক্ষিত ও গোপনীয় নির্বাচন উপকরণ রাখাকে তিনি নির্বাচন প্রক্রিয়ার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে গত ১৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে একটি লিখিত আবেদন জমা দেন। তবে এখন পর্যন্ত সেই আবেদন কমিশনে পাঠানো হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এমনকি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও অভিযোগের গ্রহণপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন জামায়াতের এই প্রার্থী।

এ বিষয়ে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Popular

More like this
Related

ভোলার বোরহানউদ্দিনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি দোষারোপ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় (ভোলা-২ আসন) নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে...

আপনাদের জন্য শহীদ হতে হলে হবো: হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে...

এবারই প্রথম ভোট দেবে মানতা সম্প্রদায়

নদীতে ভাসমান জীবনযাপন করা মানতা সম্প্রদায়ের কিছু মানুষ এবছর...

ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাসীদের মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ও হামিরদী ইউনিয়নের কয়েকটি গ্রামের...