ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান

Date:

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেন তারেক রহমান। দুই আসনেই তিনি জয় লাভ করেন।

আখতার আহমেদ বলেন, তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। উনি ঢাকা-১৭ আসন রাখবেন।

বগুড়া-৬ আসনের কী হবে, জানতে চাইলে ইসি সচিব বলেন, ওই আসনটি অবশ্যই শূন্য ঘোষণা করতে হবে। গেজেট প্রকাশের কাজ চলছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৯(২) অনুযায়ী, যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন আসনটি রাখতে চান। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন একটি আসন রেখে অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়লাভ করেন। ওই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

অন্যদিকে ঢাকা-১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পান ৬৮ হাজার ৩০০ ভোট। 

আরপিও অনুযায়ী, কোনো আসন শূন্য ঘোষণা করা হলে তার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

ফলে ইসিকে বগুড়া-৬ আসনে উপনির্বাচন করতে হবে।

Popular

More like this
Related

২৪ প্রতিমন্ত্রীর সবাই নতুন, মন্ত্রীদের ১৬ জন

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পাওয়া ২৫ মন্ত্রীর...

খলিলুর রহমান কি অন্তর্বর্তী সরকারে বিএনপির হয়ে কাজ করেছিলেন, প্রশ্ন নাহিদের

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানকে অন্তর্ভুক্ত করার...

ভূখণ্ড প্রশ্নে টানাপোড়ন কাটেনি, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কাল

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে আগামীকাল বুধবার...

মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

বলিউডে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভকে।ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম...