ঢাকা–১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ঢাকা–১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ।

আজ বৃহস্পতিবার সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা–১৩ ও ১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে আজ ঢাকা–১৫ আসনের জন্য একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এ পর্যন্ত ঢাকা–১৫ আসনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন—ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল (সিপিবি), মো. তানজিল ইসলাম, খান শোয়েব আমান উল্লাহ, মো. শফিকুল ইসলাম খান (বিএনপি), আলমগীর ফেরদৌস (এনসিপি), এস এম ফজলুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম) এবং মো. শফিকুর রহমান (জামায়াতে ইসলামী)।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

Popular

More like this
Related

তারেক রহমানের গুলশানের বাসভবনের কাছ থেকে ২ সন্দেহভাজন আটক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনের কাছে থেকে...

গুম রাজনৈতিক নেতাকর্মীদের ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের, নিখোঁজদের ৬৮ শতাংশ বিএনপির

অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন আজ রোববার...

জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি

'সংস্কৃতিবিরোধী আস্ফালন রুখে দেবে কবিতা' প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী...

৩০০ আসনে ১৮৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৭২৩: ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে...