ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

Date:

যমুনা সেতুর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। সেতুর পূর্ব প্রান্ত থেকে করোটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে।

গতকাল বুধবার মধ্যরাতে সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছিল। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যানবাহন এখন ধীরগতিতে চলাচল করছে।

যানজট ও যানবাহনের ধীরগতিতে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শরীফ সকাল সাড়ে ৯টার দিকে দ্য ডেইলি স্টারকে জানান, যানবাহনের প্রচণ্ড চাপ থাকলেও কোথাও থেমে নেই।

অতিরিক্ত যানবাহনের চাপ, ছোটখাটো দুর্ঘটনাসহ নানা সমস্যার মধ্যেও মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে পুলিশ, বলেন তিনি।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন যমুনা সেতু দিয়ে পার হয়।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, অতিরিক্ত  যানবাহনের চাপ, মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত ধীরগতি ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

Popular

More like this
Related

ফিটনেস টেস্ট ছাড়া আইপিএল নয়: কঠোর নিয়ম শ্রীলঙ্কার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুম শুরু হওয়ার আগেই...

‘কল্পরাষ্ট্র’ ভার্দিস, ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’

ঢালও নেই, তলোয়ারও নেই। তবে তিনি ‘নিধিরাম সরদার’ নন।...

রাজধানীতে উৎসবের আমেজ: বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের একদিন পার হলেও আনন্দের রেশ কাটেনি...

রেলক্রসিংয়ে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করা হবে: রেল প্রতিমন্ত্রী

রেল দুর্ঘটনা রোধে সারা দেশের পুরোনো রেলক্রসিংগুলোতে ওভারপাস ও...