ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

Date:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে।

আজ শনিবার সকাল ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

তিনি বলেন, আগের দিন রাত ১০টার দিকে মহাসড়কের ওপর নাফ পরিবহনের মিনিবাসটি থামিয়ে রেখে চালক চলে যান। রাতে বাসটি সেখানেই ছিল। শনিবার সকাল ছয়টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। ততক্ষণে বাসের সিটগুলো পুড়ে যায়। তবে আগুনের ঘটনা পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

Popular

More like this
Related

হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

কাবুলের হোটেলে বিস্ফোরণ, নিহত অন্তত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে...

আইপিএল নিলাম: মোস্তাফিজুরের ভিত্তি মূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল...

শুক্র-শনিবার ঢাকায় ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’

রাজধানীতে আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে আদিবাসী খাদ্য...