ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস

Date:

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কুমারখালীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
 

Popular

More like this
Related

রায়হান রাফীর দেড় মিনিটের ফার্স্ট হুইসেলে যা আছে

বাংলা চলচ্চিত্রে সময়ের দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’,...

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল পণ্ড হলে শিরোপা জিতবে কারা?

মাঠের লড়াই শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন চূড়ান্ত রোমাঞ্চের...

পটুয়াখালীতে মুড়ি ভাজায় ব্যস্ত কারিগররা

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ও দুমকি উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া...

খামেনি হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর যা জানা যাচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনা নির্ধারিত ছিল। সম্ভবত তিনি মনে...