ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভারতের স্পিকার

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ও পাকিস্তানের মন্ত্রীও ঢাকায় পৌঁছেছেন।

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকায় পৌঁছায়। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে তারা বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করেন। সেখানে পররাষ্ট্রসচিব মো. নজরুল ইসলাম, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ ভারতীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান।

এদিকে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আজ আগেই ঢাকায় এসে পৌঁছেছেন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এ ছাড়া পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল চৌধুরীও ঢাকায় এসেছেন। গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর এপিএস মামুন শিবলী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর...

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাবে না এনসিপি

নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয়...

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া, ভারত,...

আমি রেফারিকে নিয়ে কথা বলতে চাই না: ফ্লিক

জিরোনার কাছে পরাস্ত হওয়ার পর বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক...