ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

Date:

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১ জানুয়ারির মহিলা সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৩১ জানুয়ারির মহিলা সমাবেশ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত  সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে, ইন শা আল্লাহ।’

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো এই মহিলা সমাবেশ করার ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ওইদিন তাহের জানান, নির্বাচনী প্রচারের সময় দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, নির্যাতন, হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

Popular

More like this
Related

নিজ কার্যালয়ে বিদায়ী বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের...

এনসিপি জুলাই সনদে সই করবে আজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই সনদে স্বাক্ষর করবে।দলটির...

আমার বাসায় তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত: শফিকুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত...

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা...