ড্রামে খণ্ডিত মরদেহ: নিহতের বন্ধু জরেজসহ গ্রেপ্তার ২

Date:

ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধু জরেজ ইসলামসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শুক্রবার কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজ ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে তার বান্ধবী শামীমাকে আলামতসহ গ্রেপ্তার করেছে র‍্যাব–৩। পৃথক বার্তায় ডিবি ও র‌্যাব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

গতকাল বৃহস্পতিবার আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর রংপুর থেকে ঢাকায় আসার সময় আশরাফুলের সঙ্গে ছিলেন জরেজ। তবে হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

আজ শুক্রবার আশরাফুলের বোন আনজিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় জরেজসহ অজ্ঞাতপরিচয় কয়েজনকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়েছে, জরেজসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন গত ১১ থেকে ১৩ নভেম্বর মধ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলকে হত্যা করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মজিবুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, জরেজ মালয়েশিয়া প্রবাসী ছিলেন। কয়েক মাস আগে দেশে ফিরে এসে আশরাফুলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। তারা একসঙ্গে ব্যবসা করতে চেয়েছিলেন।

আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ ও আলু আমদানি করতেন। 

গত ১১ নভেম্বর রাতে জরেজের সঙ্গে তিনি ঢাকায় আসে। এরপর থেকে আশরাফুলের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Popular

More like this
Related

হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে...

নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।...

ঝুঁকির পথে হাঁটবে না বাংলাদেশ

নির্বাচকরা আত্মবিশ্বাসী ছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই...

শেখ হাসিনার মামলার রায়: রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান...