ডেমরায় ৪ গ্রেনেড উদ্ধার

Date:

রাজধানীর ডেমরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব-১০। 

শনিবার রাতে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সারুলিয়ার গরুর হাটের কাছে একটি ঝোপে তল্লাশি চালিয়ে চারটি গ্রেনেড উদ্ধার করেছে।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, গ্রেনেডগুলোর সিরিয়াল নম্বর মুছে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত বছরের ৫ আগস্ট ঢাকার কয়েকটি থানায় হামলার সময় এগুলো লুট করা হয়েছিল। 
 

Popular

More like this
Related

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, তাসকিন-মুমিনুল-তাইজুলদের প্রতিবাদ

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ইতিহাসের সফলতম ওপেনার...

তফসিল ঘোষণার বিষয়ে আলোচনায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার...

খরা কাটিয়ে বিগ ব্যাশে রিশাদের সেরা বোলিং

টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার আক্ষেপ দাপুটে প্রত্যাবর্তনে মেটালেন...

চট্টগ্রামে সরকারি গাড়িতে হামলা, দৌড়ে প্রাণরক্ষা ২ রাজস্ব কর্মকর্তার 

চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই রাজস্ব কর্মকর্তার সরকারি গাড়ি লক্ষ্য...