ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩

Date:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ও একজন রাজশাহী বিভাগের। আর আক্রান্ত ব্যক্তিদের বরিশাল বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৯ জন, ঢাকা বিভাগে ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন ও সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩২৬ জন, যাদের মধ্যে ১৭৩ জন পুরুষ ও ১৫ ৩জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬০৬ জন, যার মধ্যে ৫১ হাজার ৫১৫ জন পুরুষ ও ৩১ হাজার ৯১ জন নারী।

Popular

More like this
Related

পেরেজের অভিযোগ প্রত্যাখ্যান লাপোর্তার: ‘বার্সেলোনা কখনও কোনো রেফারিকে ঘুষ দেয়নি’

স্পেনের দুই বড় ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে...

চট্টগ্রামে বাস, ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন লাগার...

গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ

গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অপরিবর্তিত থাকায়...

‘আবেগপ্রবণ’ গম্ভীরকে আদর্শ কোচ মনে করেন না ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের...