‘ডিজিটাল লেনদেন তৃণমূলে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে সরকার’

Date:

দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

আজ মঙ্গলবার মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ এর সম্প্রসারণ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আরিফ খান বলেন, ‘সরকার প্রতি বছর নগদ অর্থ ছাপানো, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। ডিজিটাল লেনদেন বিশেষ করে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো গেলে এই ব্যয় অনেকাংশে কমানো যাবে। একই সাথে বাড়বে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা।’

‘টাকার নোট বহন ও সংরক্ষণ করা ঝুঁকিপূর্ণ। চুরি, ডাকাতিসহ প্রাণহানির ঘটনাও ঘটে। এছাড়া নোট পুরাতন হলে এর লেনদেনের সময় বাগবিতণ্ডাও হয়। নোটের ব্যবহারে রোগ-জীবাণু ছড়ায়। ক্যাশলেস লেনদেনে সময়ের সাশ্রয় হয় এবং আর্থিক নিরাপত্তা বেড়ে যায়। এটি ঝুঁকি কমায়। এ কারণে ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে,’ বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১ এর পরিচালক আ.ন.ম মঈনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, দিপন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাফকাত মতিন।

Popular

More like this
Related

ইরান যুদ্ধে ইউরোপ কি প্রচ্ছন্ন প্রতিরোধ গড়ে তুলছে?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান এক মাসব্যাপী সংঘাত ক্রমেই আন্তর্জাতিক...

বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর গাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ চালক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সৌদি ফেরত এক প্রবাসীর গাড়িতে ডাকাতির...

মধ্যপ্রাচ্যে মেটা, গুগল ও অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মেটা, গুগল...

ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স, সমালোচনায় মুখর ট্রাম্প

ইরানে হামলায় ইউরোপীয় মিত্রদেশগুলোকে পাশে না পেয়ে আবারও তাদের...