ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

Date:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কথা কাটাকাটির জেরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে চারজন আহতের অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামায়াত সংসদ সদস্যদের ওয়াক আউট নিয়ে চন্দনচহট গ্রামের স্থানীয় যুবদল নেতৃবৃন্দ আলোচনা ও সমালোচনা করছিলেন। 

এ সময় নেকমরদ ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আক্তার হোসেন সেখানে উপস্থিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আক্তার হোসেন তার সমর্থকদের খবর দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহতরা হলেন—বিএনপির মো. আরিফুল, মো. ফারুক, মো. রুবেল ও জামায়াতের আক্তার হোসেন।

ওসি আমানুল্লাহ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Popular

More like this
Related

হরমুজ প্রণালিতে আটকা পড়েছে কত জাহাজ

পারস্য উপসাগরের দুবাই উপকূলের কাছে গত বৃহস্পতিবার স্থানীয় সময়...

সংসদ রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয়...

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন...

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়া চলাকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে পূর্ব...