ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ ছড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্রের হাজারো শহরে

Date:

যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো শহরে আবারও ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ।

আগ্রাসী অভিবাসন নীতি ও ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে শনিবার বিক্ষোভকারীরা রাস্তায় নামে বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ২০০টির বেশি কর্মসূচির পরিকল্পনা ছিল। নিউইয়র্ক, ওয়াশিংটন, ডালাস ও ফিলাডেলফিয়ায় বড় সমাবেশ হলেও, দুই-তৃতীয়াংশ কর্মসূচি হয়েছে ছোট শহর ও কমিউনিটিতে—যা আন্দোলনের বিস্তারকে নতুন মাত্রা দিয়েছে।

মিনেসোটার সেন্ট পলে অনুষ্ঠিত এক বড় সমাবেশে গভর্নর টিম ওয়ালজ বলেন, ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিরোধই যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক চেতনার ‘প্রাণ ও আত্মা’। একই সমাবেশে বক্তব্য দেন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, ‘আমরা এই দেশকে স্বৈরাচার বা ধনিকতন্ত্রে পরিণত হতে দেব না।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে অভিনেতা রবার্ট ডি নিরো ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য ‘অস্তিত্বগত হুমকি’ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, বিক্ষোভে সমর্থন দেওয়ায় ডেমোক্র্যাটদের সমালোচনা করেছে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি।

ডালাসে বিক্ষোভকারী ও পাল্টা বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। লস অ্যাঞ্জেলেসেও উত্তেজনা দেখা যায়, যেখানে ফেডারেল ভবনের কাছে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলনের গুরুত্ব বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রয়টার্স/ইপসোস জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ৩৬ শতাংশে নেমে এসেছে, যা তার বর্তমান মেয়াদের সর্বনিম্ন।

আয়োজকদের দাবি, গত বছরের তুলনায় এবার ছোট শহর ও উপশহরগুলোতে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Popular

More like this
Related

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ন্যাটো

তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত...

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে...

শ্রীমঙ্গলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার চালকসহ নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন...

তলানিতে থেকেও বিশ্বকাপের দুয়ারে সুইডেন

ব্যর্থতায় ভরা বাছাইপর্ব. চার হার, গ্রুপে তলানিতে শেষ; তবুও...