টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়

Date:

মুম্বাইতে এক জমকালো আয়োজনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি চূড়ান্ত করেছে আইসিসি। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ।

গ্রুপে টাইগারদের সঙ্গী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। বাকি দুই দল হলো নেপাল ও চমক জাগিয়ে প্রথমবারের মতো ২০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসরে ঠাঁই নেওয়া ইতালি।

মঙ্গলবার প্রকাশিত সূচি অনুসারে, বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে তারা। ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লিটন দাসের দলের পরের দুটি ম্যাচও সেখানে। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি:

প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে সুপার এইটের টিকিট। সেখানে আট দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের প্রতিটির সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

শেষ চারের ম্যাচ দুটি হবে আগামী ৪ ও ৫ মার্চ। আর ফাইনাল মাঠে গড়াবে ৮ মার্চ। পাকিস্তান ফাইনালে খেললে তা হবে কলম্বোয়। আর না খেললে শিরোপা নির্ধারণী লড়াই হবে আহমেদাবাদে।

গ্রুপ:
গ্রুপ ‘এ’— ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’— অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’— বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’— দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।

Popular

More like this
Related

হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

কাবুলের হোটেলে বিস্ফোরণ, নিহত অন্তত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে...

আইপিএল নিলাম: মোস্তাফিজুরের ভিত্তি মূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল...

শুক্র-শনিবার ঢাকায় ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’

রাজধানীতে আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে আদিবাসী খাদ্য...