টি-টোয়েন্টিতে দ্রুততম পেসার হিসেবে মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলক

Date:

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম পেসার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে রেকর্ড বইয়ে নাম লেখালেন।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে কাটার মাস্টার খ্যাত তারকা এই অনন্য উচ্চতায় পৌঁছান।

এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা মোস্তাফিজ গতকাল বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের পর ৩৯৯ উইকেটে দাঁড়িয়ে ছিলেন। মাইলফলক ছুঁতে তাই তার প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট। এদিন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আউট করার মাধ্যমে তিনি ৪০০ উইকেট ছোয়াঁর এই কীর্তি গড়েন।

মোস্তাফিজ টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট নিতে সময় নিয়েছেন মাত্র ৩১৫টি ম্যাচ। এর মাধ্যমে তিনি পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজকে (৩৩৫ ম্যাচ) ছাড়িয়ে পেসারদের মধ্যে দ্রুততম হওয়ার রেকর্ড গড়লেন।

এই সংস্করণে ৪০০ উইকেট শিকারে সামগ্রিকভাবে (পেসার ও স্পিনার মিলিয়ে) মোস্তাফিজ এখন বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার। তিনি দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরকে (৩২০ ম্যাচ) পেছনে ফেলেছেন। এই তালিকায় কেবল আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান তার উপরে আছেন, যিনি মাত্র ২৮৯টি ম্যাচে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মোস্তাফিজ মাত্র ১১তম বোলার হিসেবে ৪০০ উইকেট শিকারের অভিজাত ক্লাবে প্রবেশ করলেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পর তিনি দ্বিতীয়, যিনি এই কীর্তি গড়লেন। বাঁহাতি স্পিনার সাকিব ২০২২ সালের বিপিএলে ক্যারিয়ারের ৩৫৩তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

Popular

More like this
Related

সহিংসতার পুরনো সংস্কৃতিতে জামায়াত ‘নতুন খেলোয়াড়’ হতে চায়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে...

সূচি পরিবর্তন হবে না বলে ‘নিশ্চয়তা পেয়েছে’ আয়ারল্যান্ড

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের গুঞ্জনের মধ্যেই নিজেদের...

ত্বকী হত্যা মামলা: ১৫৩ মাসেও হয়নি চার্জশিট, আলোক প্রজ্জ্বলনে বাবার ক্ষোভ

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় ১৫৩ মাসেও অভিযোগপত্র...

তাওহিদের সেঞ্চুরিতে ঢাকা পড়ল ইসাখিলের মাইলফলক

এই বিপিএলেই আরেকবার আশা জাগিয়ে না পারলেও এদিন টি-টোয়েন্টি...