টাঙ্গাইলে শিশুকে শ্বাসরোধে হত্যা, আটক ১

Date:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আট বছরের এক কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আয়শা আক্তার পোষ্টকামারী গ্রামের মো. হাসেম মিয়ার মেয়ে।

আটক কিশোর একই এলাকার বাসিন্দা।

নিহতের মা বলেন, ‘আজ দুপুরে আয়শা বাড়ির পাশে খেলা করছিল। পরে তাকে সেখানে মৃত অবস্থায় পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘আয়শার পায়ে নূপুর ছিল। মরদেহ উদ্ধারের সময় নূপুর জোড়া পাওয়া যায়নি। নূপুরের জন্য আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে প্রতিবেশী মাদকাসক্ত কিশোর।’

ওসি মুরাদ হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

 

Popular

More like this
Related

দেশের অর্থনীতিতে ‘ভূমিকম্পের মতো’ ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ

বিশ্বের বড় ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়লে তার...

প্রথম দিনে ৩৭ হাজার নারী পেলেন ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড

দেশের ৩৭ হাজার পরিবারের প্রধান নারীর হাতে তুলে দেওয়া...

দিনে ৫ লিটার তেল নিতে পারবে রাইড শেয়ারের মোটরসাইকেল

মহানগর এলাকায় রাইড শেয়ারের মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ৫ লিটার...

বার্সেলোনার বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন নিউক্যাসলের

ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের...