টাঙ্গাইলে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Date:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নলিয়া গ্রামীণ ব্যাংক এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—ধনবাড়ীর সেনবাড়ী গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আকবর আলী (৫৫), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসি গ্রামের ওমর ফারুক (৫০) ও একই উপজেলার কামরাবাদ এলাকার খোকন মিয়া (৪৫)। 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী বলেন, ‘জামালপুর থেকে আসা রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ধনবাড়ী থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আকবর আলীর মৃত্যু হয়। 

অটোরিকশাটির গুরুতর আহত দুই যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মরদেহগুলো হাসপাতালে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, ‘বাস ও সিএনজি—উভয় চালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। পালিয়ে যাওয়া বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Popular

More like this
Related

ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই হঠাৎ...

ট্রাম্পের হুমকির পর কিউবার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

ইরান যুদ্ধ চলাকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে...

ইরানের ‘ক্ষেপণাস্ত্র নগরী’ কেশম দ্বীপে আরও যা আছে

গ্রিক পুরানের কিংবদন্তি চরিত্র এরিথ্রাসের প্রাচীন সমাধির জন্য একসময়...

ছেলে-ভাতিজাকে নিয়ে পিকআপ ভ্যানে মানিকের ঈদযাত্রা

১৭ বছরের ছেলে রয়েলকে নিয়ে সাভারের একটি কার্টন ফ্যাক্টরিতে...