টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই বদল

Date:

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের। মুশফিকুর রহিমের শততম টেস্টে একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিক দল।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উইকেটের বিবেচনায় টস ছিলো বেশ গুরুত্বপূর্ণ। আগে ব্যাটিং করে এখানে সব দলই চায় বড় রান করতে। বুধবার দ্বিতীয় টেস্টের একাদশে আগের টেস্টে খেলা দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। খেলছেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশেও এসেছে একাধিক বদল। একাদশে মাত্র একজন পেসার খেলাচ্ছে তারা। একমাত্র পেসার হিসেবে খেলছেন জর্ডান নেইল। অভিষেক হয়েছে লেগ স্পিনার গাভিন হোয়ের। একাদশে এসেছেন স্টিফেন ডোহানিও। একাদশে জায়গা হারিয়েছেন ব্যারি ম্যাকার্থি ও ক্রেইগ ইয়াং।  

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি, পল স্টার্লিং, ক্যাডে কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পের, লোরকান টাকার, অ্যান্ডি ম্যাকব্রেইন, স্টিফেন ডোহানি, জর্ডান নেইল, ম্যাথু হ্যামফ্রিস, গাভিন হয়ে। 

 

Popular

More like this
Related

‘ভয়ভীতি’ ছাড়া খেলতে চায় রাঙ্গাটুঙ্গি ফুটবল ক্লাবের মেয়েরা

ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড নারী ফুটবল একাডেমি—যেখান থেকে জাতীয় দলের...

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকে আগুন দিয়েছে...

টিএসসিতে কাল থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র’

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার ও বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর...

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া বৈধ নাকি অবৈধ

যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক...