টঙ্গীতে ফুটওভার ব্রিজের সিঁড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

Date:

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৮টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফুটওভার ব্রিজের সিঁড়িতে এই হত্যাকাণ্ড হয়।

সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা সড়কে একটি বাসায় ভাড়া থাকতেন এবং ঢাকার কেরানীগঞ্জে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার তৈরির কারখানায় স্টোর অফিসার হিসেবে কাজ করতেন।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

পুলিশ জানায়, সিদ্দিকুর রহমানকে পুলিশই হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্দিকুরের ছোট ভাই ইদ্রিসুর রহমান গণমাধ্যমকে বলেন, আমার ভাই কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে,’ বলেন আতিকুর।

Popular

More like this
Related

মেসি-রোনালদোও যেখানে পিছনে: ১৮ বছরেই ইয়ামালের ‘সেঞ্চুরি’

রিয়াল ওভিয়েদোর বিপক্ষে রোববার রাতে যখন বল জালে জড়ালেন...

পল্টনে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র...

বিশ্বকাপ বর্জন নাকি অংশগ্রহণ— পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানালেন নাকভি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর দেশটির ক্রিকেট...

ওসমান হাদি লাইফ সাপোর্টে

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র...