জ্যোতি-মুশতারির ঝড়ে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

Date:

আগের ম্যাচ জিতেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল। সুপার সিক্সে শেষ দুই ম্যাচ ছিল অনেকটা নিয়মরক্ষার। তবে সেখানে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝড়ো ফিফটি ও সোবহানা মুশতারির ফিফটি ছুঁইছুঁই ইনিংসে বড় পুঁজি গড়ে সহজে জিতেছে টাইগ্রেসরা।

নেপালের কীর্তিপুরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ জিতেছে ৯০ রানের বিশাল ব্যবধানে।

আগে ব্যাট করে জ্যোতির ৩৫ বলে ৬২* ও মুশতারির ২৩ বলে ৪৭ রানে ভর করে ১৯১ রান করে বাংলাদেশ। জবাবে ১০১ রানে আটকে যায় স্কটিশরা। প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে ২৫ রানে ৩ উইকেট নেন মারুফা আক্তার।

বিশাল লক্ষ্যে নেমে শুরু থেকেই স্কটল্যান্ড চাপে পড়ে বাংলাদেশের ধারালো বোলিং আক্রমণে। মারুফা প্রথম স্পেলেই ধসিয়ে দেন তাদের টপ অর্ডার। তার সঙ্গে যোগ দিয়ে উইকেট তুলেন রাবেয়া খান। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়া স্কটল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। নাহিদা আক্তার, স্বর্ণা আক্তাররা বাকি কাজ সারেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। জুহেইরিয়া ফেরদৌসকে নিয়ে দিলারা আক্তার আনেন ঝড়ো শুরু। ২৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৯ করে ফিরে যান তিনি। জুহেইরিয়া থামেন ২২ করে। তিনে নেমে শারমিন আক্তার সুপ্তা থিতু হওয়ার আগেই ফিরে গেলেও ঝড় তুলেন জ্যোতি-মুশতারি। দুজনের মধ্যে আসে ৮৩ রানের দ্রুতগতির জুটি।

মুশতারি ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ করে ফিরে গেলেও দলকে দুইশোর কাছে নিয়ে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। ৩৬ বলের ইনিংসে তিনি মারেন ৮টি চার ও ১টি ছক্কা।

Popular

More like this
Related

১ সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২১

ঢাকাসহ সারা দেশে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ২১...

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক...

ভাষণ দিচ্ছেন তারেক রহমান

লাখো নেতাকর্মীর স্লোগান আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলের...

তারেক রহমানকে একনজর দেখতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড়

গণসংবর্ধনা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে...