জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইস্যু করলেন রাষ্ট্রপতি

Date:

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ইস্যু করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 

দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রেরণের পূর্বে আদেশের সারসংক্ষেপে সই করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই সংবিধান সংস্কার নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ।

চারটি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে বলেও এসময় জানান তিনি।

Popular

More like this
Related

শামীমের বাদ পড়া নিয়ে নির্বাচকদের প্রতি লিটনের ক্ষোভের বিস্ফোরণ

আয়ারল্যান্ডের বিপক্ষে  টি-টোয়েন্টি সিরিজ এমনিতে খুব বেশি উত্তাপের ছিলো...

গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে...

ইরানের ৩১ প্রদেশেই বিক্ষোভ, নিহত বেড়ে ৬৫

ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানজুড়ে চলমান বিক্ষোভ আজ শনিবার ১৪তম...

মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

১২ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ নারী...