জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা মঙ্গলবার

Date:

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ ও সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন–সংক্রান্ত আলোচনার জন্য সংসদে নোটিশ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ডেপুটি স্পিকার কায়সার কামাল আগামী মঙ্গলবার দিনের কর্মদিবসের শেষ দিকে এ বিষয়ে আলোচনার জন্য দুই ঘণ্টা বরাদ্দ দেন।

আজ রোববার বিকেলে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শফিকুর রহমান নোটিশটি সংসদে উত্থাপন করেন। এটি নিয়ে আলোচনা করার দাবি জানান।  অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার কায়সার কামাল সরকারি ও বিরোধী বেঞ্চের মধ্যে বিতর্কের পর জানান, বিষয়টি নিয়ে দিনের কার্যসূচির পরবর্তী অংশে সিদ্ধান্ত জানানো হবে।

প্রশ্নোত্তর পর্ব শেষে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, গত ১৫ মার্চ সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। স্পিকার আমাকে যথাযথভাবে নোটিশ জমা দেওয়ার পরামর্শ দেন। আমরা তা করেছি। এখন আপনার মাধ্যমে এই মহান সংসদে নোটিশটি উপস্থাপন করছি।

এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন ও রুল ৭১-এর আলোচনা শেষ হওয়ার পরই এ ধরনের বিষয় উত্থাপন করা হয়। আমি বিরোধীদলীয় নেতাকে অনুরোধ করব, নিয়ম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বক্তব্য দিতে দাঁড়িয়ে বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের বিষয়ে আমাদেরও কিছু বলার আছে। তবে সংসদের শৃঙ্খলা বজায় রাখতে হলে এটি প্রশ্নোত্তর পর্ব ও রুল ৭১ শেষে আলোচনা করা উচিত। এতে অন্য সদস্যদের অধিকারও সুরক্ষিত থাকবে।

পরে আবার  শফিকুর রহমান বলেন, স্পিকারের নির্দেশনা অনুযায়ী আমি প্রশ্নোত্তর পর্ব শেষে দাঁড়িয়েছি। এটি আমার অধিকার ও দায়িত্ব।

 

Popular

More like this
Related

পরমাণু অস্ত্রে ঝুঁকবে আহত-কোণঠাসা ইরান?

আজ থেকে প্রায় দুই দশক আগে ইরানের ‘গোপন’ পারমাণবিক...

ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের...

ফের ব্যর্থ পারভেজ, মোস্তাফিজের আঁটসাঁট বোলিং

পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের...

মার্কিন বিমানবাহী রণতরীর বৈশিষ্ট্য ও ইরান যুদ্ধে ভূমিকা

ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন পারমাণবিক রণতরী...